1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতীয় পর্যায়ে তৃতীয় জারিফ, ছাত্রদলের সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে তৃতীয় জারিফ, ছাত্রদলের সংবর্ধনা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

জাতীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এ তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে কৃতি শিক্ষার্থী তাহসিন আবরার জারিফ। জারিফ রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।তার এই গৌরবময় ও অনন্য সাফল্যে আনন্দিত পরিবার,শিক্ষক ও এলাকাবাসী। এ অর্জনকে স্বীকৃতি জানাতে এবং তাকে উৎসাহিত করতে তার বাসভবনে সংবর্ধনার আয়োজন করে কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলা ছাত্রদল। গত শনিবার রাতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা জারিফের হাতে সম্মাননা ক্রেস্ট,শুভেচ্ছা উপহার ও ফুল তুলে দেন। পরে মিষ্টিমুখ করানোর মাধ্যমে তার অসাধারণ সাফল্য উদযাপন করা হয়। এ সময় উপস্থিত নেতারা জারিফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের শিক্ষার্থীদের জন্য তাকে অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক,সাধারণ সম্পাদক সোহেল রানা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি,সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম অসীম,রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম,সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিমসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন,তাহসিন আবরার জারিফের এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়,এটি রাজারহাট তথা কুড়িগ্রাম জেলার জন্যও গর্বের বিষয়।

তার এ কৃতিত্ব আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে। তারা জারিফের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন। জারিফের অভিভাবকরা জানান, ছোটবেলা থেকেই সে পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায়,আত্মবিশ্বাস এবং শিক্ষক- অভিভাবকদের সহযোগিতার ফলেই সে আজ জাতীয় পর্যায়ে এমন গৌরবময় অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। আবেগাপ্লুত জারিফের বাবা-মা বলেন,এটি আমাদের জীবনের অন্যতম স্মরণীয় ও গর্বের মুহূর্ত। সন্তানের এমন অসাধারণ অর্জনে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্য আমাদের আনন্দে আপ্লুত করেছে। আমরা চাই,সে ভবিষ্যতে আরও বড় হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুক। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন,জারিফের এই অর্জন রাজারহাটের শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা হয়ে থাকবে এবং শিক্ষা ক্ষেত্রে আরও ভালো ফল অর্জনে তাদের উৎসাহ জোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )