1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্লিন মসজিদ টিম বাংলাদেশ বোচাগঞ্জে শিক্ষার্থীদের কুরআন তুলে দিল | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ক্লিন মসজিদ টিম বাংলাদেশ বোচাগঞ্জে শিক্ষার্থীদের কুরআন তুলে দিল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসার ১০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র আল-কুরআনুল কারীম বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টায় ক্লিন মসজিদ টিম বাংলাদেশ (সি.এম.বি)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেওয়া হলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন মসজিদ টিম বাংলাদেশ (সি.এম.বি)-এর প্রতিষ্ঠাতা জনাব এস.এ. সাগর, দারুল হিকমা শাখার প্রতিনিধি রওনাকুল ইসলাম রেজভী, সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ এবং মাদ্রাসার সম্মানিত মুহতামিম।
এ সময় মাদ্রাসার মুহতামিম কুরআন বিতরণের এ উদ্যোগকে একটি মহতী ও কল্যাণকর কাজ হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রশংসা করেন। তিনি বলেন, “আল-কুরআন বিতরণের মতো সদকায়ে জারিয়ার কাজ সমাজে দ্বীনি শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজকরা জানান, ক্লিন মসজিদ টিম বাংলাদেশ ইতোমধ্যে দেশের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র আল-কুরআন বিতরণ করেছে। সংগঠনটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো সারা দেশে ১ লাখ পবিত্র আল-কুরআন বিতরণ করা। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )