1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাংসদ আতিক মুজাহিদের ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ীতে মিছিল ও সমাবেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ছাত্রদলকে নিয়ে এনসিপির: সাংসদ আতিক মুজাহিদের ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ীতে মিছিল ও সমাবেশ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৮ জন দেখেছেন
Oplus_131072
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে এমপি আতিক মুজাহিদের বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখার যুগ্ম সম্পাদক শুভ, সহ-সভাপতি মইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ০৫ জুলাই নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি উপজেলার বালারহাট – ফুলবাড়ী সড়কে একটি মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য ড: আতিক মুজাহিদ। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমার কাছে তথ্য আছে, সরকারী দলের অঙ্গ সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরাই মাদক ব্যবসার সাথে জড়িত।” তার এই উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের প্রতিবাদে ঘটনার পরদিনই ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রতিবাদ লিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় প্রকাশ করা হয় এবং আজ ফুলবাড়ী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, এমপি আতিক মোজাহিদ ছাত্রদলকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন। একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের বিরুদ্ধে এরূপ তথ্য উপাত্তহীন বক্তব্য মুর্খতার শামিল। তিনি যদি ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করেন-তাহলে ভবিষ্যতে তাকে ফুলবাড়ী উপজেলায় কোন কর্মসূচি করতে দেওয়া হবে না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )