1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা,গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফসলের আবাদও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।

বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক  ফেরদৌস হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার  দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ ।

উল্লেখ্য উপজেলার  দশ ইউনিয়নের ১৪১০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা, বিভিন্ন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )