1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে- দিনাজপুরে মিয়া গোলাম পরওয়ার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে- দিনাজপুরে মিয়া গোলাম পরওয়ার

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অবশ্যই ৩টি যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে প্রথমটি সাংগঠনিক যোগ্যতা, দ্বিতীয়টি রাজনৈতিক যোগ্যতা ও তৃতীয়টি দ্বীনি যোগ্যতা। এই ৩টি যোগ্যতা ছাড়া সংগঠনকে কোনোভাবেই এগিয়ে নেওয়া যাবে না।

বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনায়তনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অধ্যাপক গোলাম পরওয়ার আরো বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে। তাহলে সংগঠনকে এগিয়ে নেয়া যাবে। দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রত্যেকের কমবেশি জিম্মাদারি আছে। বিগত নির্বাচনের পর আল্লাহ তাআ’লা আমাদেরকে যে সম্ভাবনার জায়গায় নিয়ে গিয়েছেন। আসুন আমরা ময়দান চাষ করে সেই সম্ভাবনার মধ্য দিয়ে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করি।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। দায়িত্বশীল সমাবেশ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )