1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে জুলাই শহীদ গোলাম রাব্বানীর কবর জেয়ারত ও দোয়া মাহফিল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে জুলাই শহীদ গোলাম রাব্বানীর কবর জেয়ারত ও দোয়া মাহফিল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৬ জন দেখেছেন

কুড়িগ্রামের জুলাই শহীদ গোলাম রাব্বানীর কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জাতীয় নাগরীক পার্টির (এনসিপি) আয়োজনে শুক্রবার জুমার নামাজ শেষে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার খামার গ্রামের রাব্বানীর কবর স্থানে এ জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহাফুজার রহমান কিরণ, নাগেশ্বরী উপজেলা আহ্বায়কে আলমগীর হোসেন ও কচাকাটা থানা আহ্বায়ক রাশেদ আল হাসান মানিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে শহীদ গোলাম রাব্বানীর পরিবারের সাথে মতবিনিময় করেন তারা। উল্লেখ্য শহীদ গোলাম রাব্বানী কেদার ইউনিয়নের খামার দাখীল মাদ্রাসার ছাত্র ছিলেন। ১৯ জুলাই ঢাকার বনশ্রীতে পুলিশের গুলিতে আহত হয়। পরে ২০ জুলাই চিকিৎসা অবস্থায় তার মৃত হয়।ওই বছর রাব্বানী দাখিল পরীক্ষার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )