1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বোচাগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং ১১ দলীয় ঐক্য পৃথক কর্মসূচির আয়োজন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ সময় বক্তব্য দেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির আমিনুল হক, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এম এ তাফসির হাসান এবং সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন।
 আলোচনা সভা শেষে একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )