1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ১৭ জন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ১৭ জন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ জন দেখেছেন
নিহত
নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটা দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রীজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় জমি নিয়ে সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহত যুবক শহিদুল ওই এলাকার আব্দুল শেখের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় একই এলাকার আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ০৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বিষয়টি নিয়ে এর আগে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা হয়। তবে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল। নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুর আড়াইটা দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমিতে হালচাষ করে রোপা আমন রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা সেখানে গিয়ে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশের একটি দলসহ ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জন ব্যক্তিকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বিবাদমান দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিলো। এই বিরোধ আজকে মারাত্মক সংঘর্ষে রুপ নেয় ও একজন ব্যক্তি নিহত হন।

আমরা বিবাদমান এলাকার পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি, তাৎক্ষণিকভাবে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছি। নিহতের পরিবারের নিকট হতে এজহার প্রাপ্ত হলে আসামির সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। স্থানীয় ব্যক্তিরা আমাদের জানিয়েছেন আরো দুই-তিনজন ব্যক্তি পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )