1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে দোকানের তালা কেটে সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

পীরগঞ্জে দোকানের তালা কেটে সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ জন দেখেছেন
রংপুরের পীরগঞ্জ পৌরসভা সদরে একটি সাইকেল, অটো পার্টসের দোকানের তিনটি তালা কেটে প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া দোকানটি ‘মেসার্স ফরহাদ অটো পার্টস কর্নার’। এটি পীরগঞ্জ পৌরসভার সদরের উপজেলা পরিষদের সম্মুখে অবস্থিত।
দোকানের মালিক মাহমুদ হাসান খান পলিন জানায়, সরকারী শাহ্ আব্দুর রউফ কলেজেরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর রাত সাড়ে ৩টার দিকে একটি পিকআপভ্যানে করে একদল চোর দোকানের সামনে আসে। পরে তারা দোকানের শার্টারের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা অটোর ভ্যানের ব্যাটারি, বিভিন্ন অটো পার্টস ও নগদ টাকা নিয়ে যায়।
এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )