রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের আমিষের চাহিদা পূরণ এবং গ্রামভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে প্রথাগত পদ্ধতির পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বাড়িয়ে উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান।আলোচনা সভা শেষে মৎস্য চাষে সাফল্য অর্জনকারী ও বিশেষ অবদান রাখা উপজেলার তিনজন সফল মৎস্যচাষীর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মৎস্য অফিস প্রণব কুমার রায় , স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।