


“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদিক্ষন করে এবং র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম ফতেহ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।