1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বোচাগঞ্জে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে বিরত থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।

এ সময় শিক্ষার্থীরা মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করে। লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )