


দিনাজপুরের বিরামপুরে বুধবার সকালে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও তার সহযাত্রী গুরুত্বর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম (৫০) সহযাত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বিরামপুর ইসলামপাড়া থেকে মহাসড়ক দিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন।
সকাল ৬টার দিকে বিরামপুর উপজেলার চন্ডিপুর চায়না মোড় এলাকায় ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন এবং তার আহত সহযাত্রীকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহত রেজাউল পার্শ্ববতী ফুলবাড়ি উপজেলার নন্দীগ্রামের রইচ উদ্দিনের ছেলে এবং তিনি বিরামপুর শহরের ইসলামপাড়ায় বসবাস করতেন।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, দূর্ঘটনায় বিষয়ে থানায় সড়ক আইনে মামলা হয়েছে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।