1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পোষ্য কুকুরকে রাখি পরিয়ে বিতর্কে কৃতি, অভিনেত্রীকে বয়কটের ডাক  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

পোষ্য কুকুরকে রাখি পরিয়ে বিতর্কে কৃতি, অভিনেত্রীকে বয়কটের ডাক 

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ জন দেখেছেন
নতুন একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড ‘গিভা’র রাখিবন্ধনের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজ্ঞাপনে পোষ্য কুকুরকে রাখি পরিয়ে দেওয়ায় অভিনেত্রীকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।

বিজ্ঞাপনে দেখা যায়, কৃতি তাঁর ভাইকে রাখি পরাচ্ছেন। এর পরেই তাঁর পোষ্য কুকুরটিকেও রাখি পরিয়ে দেন। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য ছিল মানুষ ও পোষ্য প্রাণীর নিঃশর্ত ভালোবাসার বন্ধন ফুটিয়ে তোলা। কিন্তু বিজ্ঞাপনের এই দৃশ্যটি সামনে আসতেই শুরু হয় সমালোচনা। সমালোচকদের অভিযোগ, বিজ্ঞাপনে ভাইয়ের চেয়ে পোষ্য কুকুরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনটি প্রচারের পর ক্ষোভ প্রকাশ করে একজন লেখেন, ‘রাখিবন্ধনের মতো পবিত্র উৎসবে কৃতিকে আপত্তিকর পোশাকে দেখানো হয়েছে। পাশাপাশি পোষ্য কুকুরকে রাখি পরানোর বিষয়টি রাখিবন্ধনের সংস্কৃতিকে অবমাননা।’ অন্য একজন অভিনেত্রীকে বয়কট করার ডাক দেন। তাঁর প্রশ্ন, কেন ভারতীয় উৎসবগুলোকে এভাবে বিকৃত করা হয়? অন্য ধর্মের উৎসবে কি কখনও এমনটা দেখা যায়?

তবে কৃতি ভক্তদের একাংশের মতে, ‘রাখিবন্ধন মানে ভালোবাসা, যত্ন এবং সুরক্ষার প্রতিশ্রুতি। পরিবারে সমান জায়গা পাওয়া একটি পোষ্যকে ভালোবেসে রাখি পরালে সংস্কৃতির কোনো ক্ষতি হয় না।’ কেউ কেউ আবার কৃতিকে সমর্থন করে লিখেছেন, ‘কে কীভাবে উৎসব পালন করবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত স্বাধীনতা।’ অন্য একজন মন্তব্য করেন, ‘দেশে আরও অনেক গুরুতর সমস্যা রয়েছে। ছোট পোশাক পরা বা পোষ্যকে রাখি পরানো নিয়ে এত জলঘোলা করার কোনো মানে হয় না।’

কৃতিকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘কটেল ২’ সিনেমায়। হোমি আদাজানিয়া পরিচালিত ছবিতে কৃতির বিপরীতে অভিনয় করেছেন শহীদ কাপুর। এই মুহূর্তে অভিনেত্রীর হাতে বেশ কিছু নতুন সিনেমা রয়েছে। এর মধ্যে বহুল প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবি ‘নো এন্ট্রি সিক্যুয়েল’। পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )