1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্পের আওতায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. রোকসানা বেগম। প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান।

সভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা অবন্তী, উপপরিচালক প্রাণী সম্পদ, জেলা শিক্ষা অফিসার, প্রতিনিধি ইসলামী ফান্ডেশন, কেবল অপারেটর, সাংবাদিক প্রতিনিধি, যুব সংগঠন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত থেকে বিভিন্ন সুপারিশ প্রদান এবং সুপরিকল্পিতভাবে প্রচার-প্রচারনা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারন মানুষকে সচেতন করা এবং গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা গ্রহনে সকলকে উদ্বুদ্ধ করার জন্য সকল দপ্তর ও প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রমের মধ্যে গ্রাম আদালত বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি প্রদান করেন।

গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের (ইএসডিও) জেলা ম্যানেজার মো. মাসুদ রানা। প্রকল্প বাস্তবায়নে সরকারকে মাঠ পর্যায়ে সুনামের সাথে সহায়তা করে আসছে বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )