1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্ত বিপুল পরিমাণ গাঁজা-সিরাপ জব্দ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্ত বিপুল পরিমাণ গাঁজা-সিরাপ জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৮১ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে।
শুক্রবার দুপুরে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার বিদ্যাবগীস এলাকায় এবং ১৮ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে ফুলবাড়ীর বালাটারী এলাকায় অভিযান চালায় গংগারহাট ও বালারহাট বিওপির টহলদল।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বালারহাট এলাকা থেকে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
অন্য দিকে একই উপজেলার গংগারহাট বিওপির অভিযানে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। তিন অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।
লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকপাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )