1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

রংপুরে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানবাড়ি রোডের লোহাপট্টি এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা মো. রাসেল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে রাসেল উল্লেখ করেন, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে তিনি দেওয়ানবাড়ি রোডে ডাচ্-বাংলা ব্যাংকের নিচে ক্রোকারিজ মার্কেটের সামনে মোটরসাইকেলটি রেখে মার্কেটের ভেতরে যান। পরে ৪টা ৪০ মিনিটে বাইরে এসে দেখতে পান, তার মোটরসাইকেলটি সেখানে নেই।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরি হওয়া মোটরসাইকেলটির বিবরণ হিসেবে অভিযোগপত্রে বলা হয়েছে—বাজাজ ডিসকভার ১৫০ সিসি, রং লাল, ইঞ্জিন নম্বর JEZWFG13857, চেসিস নম্বর MD2A64CZXFWG98673, রেজিস্ট্রেশন নম্বর রংপুর-ল-১১-৮৮৮৮। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )