1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় পরিমাপ সমস্যায় দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

গঙ্গাচড়ায় পরিমাপ সমস্যায় দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেলের পরিমাপে ত্রুটি পাওয়ায় দুই ফিলিং স্টেশনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এতে বিএসটিআই, রংপুরের কর্মকর্তারা সহযোগিতা উপস্থিত ছিলেন।
অভিযানে ফিলিং স্টেশনগুলোর ডিজেল, অকটেন ও পেট্রোলের পরিমাপ পরীক্ষা করা হয়। এ সময় মেসার্স শিহাব ফিলিং স্টেশনের একটি ইউনিটে এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়ামের তিনটি ইউনিটে পরিমাপে ত্রুটি ধরা পড়ে।
পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় মেসার্স শিহাব ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়ামকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গঙ্গাচড়ার বাইক চালক শামীম মিয়া অভিযান পরিচালনায় সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা বাইক চালকরা বিপদে পরেছি। একদিকে হরহামেশাই  তেলের দাম বৃদ্ধি  পাচ্ছে, আবার মাপেও কম।
একই বিষয়ে মোটর সাইকেল মালিক শফিকুল ইসলাম বলেন, এই ডিজিটাল চুরির বিপক্ষে এরকম  অভিযান জনস্বার্থে মাঝে মধ্যেই পরিচালিত হওয়া উচিত।
অভিযান শেষে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম জানান, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )