ঘটনাটি ঘটেছে, আজ ১২ অক্টোবর শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ঋষিঘাট গ্রামে। জানা গেছে, একই গ্রামের সাইদুল ইসলামের একটি গরু অসুস্থ্য হলে কসাইরা ৭ হাজার টাকায় ক্রয় করে নেয় এবং ওই বাড়িতেই জবাই করে। এরপর মাংস গুলো বস্তায় ভরে ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী আটক করে। এর সাথে জড়িত কসাই হলো, সাদ্দাম হোসেন ও মগলিশপুর গ্রামের সুমন মিয়া। এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে তারা এ কাজ করে আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।