1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আওয়ামী লীগ ৭৫ সালে নিষিদ্ধ হয়েছিল পঞ্চগড়ে আব্দুল হালিম | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ৭৫ সালে নিষিদ্ধ হয়েছিল পঞ্চগড়ে আব্দুল হালিম

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২১৩ জন দেখেছেন
আওয়ামী লীগ ৭৫ সালে নিষিদ্ধ হয়েছিল

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। সেসময় শেখ মুজিবুরের মৃত্যুর পরে তার দলের পক্ষ থেকে কোন মিছিল বের করতে পারেনি তারা। এটা প্রমাণিত সত্য কথা। ২১ বছর পরে মনে আছে কিনা, মাথার মধ্যে কাপড় বেধেঁ এভাবে মুনাজাত করে ক্ষমা চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল।

 

তিনি সোমবার সন্ধ্যায় জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র গণ অভ্যুথানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমাদের টাকায় কেনা গুলিতে আমাদের হত্যা করা হয়েছে। অনেক শিশুও আহত হয়েছেন মারা গেছেন। আমরা সকলের রুহের মাগফেরাত কামণা করছি। যারা নিহত হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণার দাবি জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা দেলোয়ার হোসনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে আমির আল্লামা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলাম, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী, শহীদ সাজুর বাবা আজহার আলী, নিখোঁজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার প্রমুখ।
পরে নিহতের স্বজনদের হাতে ১ লাখ করে টাকা আর্থিক সহয়তা হিসেবে প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )