


বরাবরের মতো এবারেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঈষর্ণীয় ফলাফল বয়ে এনেছে নীলফামারীর সৈয়দপুর সোননিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। এতে এবাওে অনেক বেশি দারুন খুশী ও আনন্দিত প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের (২০২৪ সাল) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে সর্বমোট ৪৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। তিন বিভাগের উল্লিখিত সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। ফলে পাশের হার শতভাগ। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৬২জন, মানবিক বিভাগে ৬৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৫জন পরীক্ষার্থী ছিল। আর তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪১০জন।
গতকাল মঙ্গললবার প্রকাশিত এমন আশানুরূপ ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির উচ্ছ্বসিত সকলেই প্রতিষ্ঠান চত্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করেন।
এ সময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, বিগত দিনের চেয়ে এবারে আমরা অনেক বেশি ভাল ফলাফল বয়ে এনেছি। ফলে আমরা অনেক বেশি আনন্দিত। আর এবারে আমরা যে সব শিক্ষার্থীদের নিয়ে বেশি চিন্তিত ছিলাম, তারাও সবাই জিপিএ-৫ পেয়েছে। আমরা সে অনুযায়ী শিক্ষার্থীদের চার শ্রেণিতে ভাগ করে পাঠদান করেছি। দূর্বল শিক্ষার্থী বলে কিছু নেই। আমরা মনে করি সকল শিক্ষার্থীই সমান। আর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ঈষর্ণীয় ফলাফল করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।