1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নুরুল হিকমাহ মডেল মাদ্রাসার সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সৈয়দপুরে নুরুল হিকমাহ মডেল মাদ্রাসার সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩০১ জন দেখেছেন
নুরুল হিকমাহ মডেল মাদ্রাসার সুধী সমাবেশ

নীলফামারীর সৈয়দপুরে নুরুল হিকমাহ মডেল মাদ্রাসা স্থাপিত হয়েছে। আলোকিত মানুষ গড়ার আঙ্গিনা অঙ্গীকার নিয়ে মাদ্রাসাটির পরিচালনা পদ্ধতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠানের উদ্যোগে শহরের পার্বতীপুর সড়কের ড্রিমপ্লাস রিসোর্টে ও হোটেলের হলরুমে ওই সুধী সমাবেশের আয়োজন করা হয়।

 

এতে মূল আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও লেখক এবং প্যারেন্টিং বিশেষজ্ঞ আহসান হাবীব ইমরোজ। তিনি প্যারেন্টিং অফ মুহাম্মদ (সা.) অর্থাৎ রাসূল (সা.) এর অভিভাবকত্ব বিষয়ে বিশদ আলোচনা করেন। নুরুল হিকমাহ মডেল মাদরাসার কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন মাদরাসার অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম। আর মডেল মাদ্রাসার তথা জেনারেল শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় অর্থাৎ প্রকৃত জ্ঞান অর্জন বিষয়ে আলোচনা করেন পিস স্কুল অ্যান্ড কলেজের চীফ ক্যাম্পাস ডেভেলপমেন্ট আলমগীর মুহাম্মদ ইউসুফ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল হিকমাহ মডেল মাদ্রাসার পরিচালক আবুল কালাম আজাদ।

 

মাদ্রাসার অধ্যক্ষ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আহসান হাবিবের সঞ্চালনায় সুধী সমাবেশে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর কামিল মাদরাসার প্রভাষক হাফেজ মুজাহিদুল ইসলাম, নীলফামারীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুরের শিক্ষাবিদ ও সমাজসেবক হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম।

 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ ও হামদ পেশ করা হয়। কোরআন তেলাওয়াৎ করেন হাফেজ আব্দুস সবুর এবং হাম করেন সৈয়দপুর সাংস্কৃতিক সংসদ (সৈসাস) এর পরিচালক মতিউর রহমান নেজামী।
সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের পাশে সিঙ্গার শোরুমের গলিতে বহুতল ভবন ভাড়া নিয়ে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে মাদ্রাসার নিয়মিত কার্যক্রম শুরু হবে। পরদিন ৯ নভেম্বর বিশেষ প্যারেন্টিং সেমিনারের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )