1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সৈয়দপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ জন দেখেছেন
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা গৃহিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচার, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, বিশেষ মোনাজাত।

 

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপির কার্যালয়ে বেলা ১১ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন করেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার।
এ সময় বিএনপি সাংগঠনিক জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা সাবেক এমপি আলহাজ্ব শওকত চৌধুরী, জিয়াউল হক জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক অসহায় গরীব মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। মা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাজেদা ক্লিনিক এবং সনো ল্যাবের সহযোগিতায় ওই ক্যাম্পে চিকিৎসা সেবা দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাদিম মাহমুদ ও ডা. আল মামুন, রংপুর ডক্টর ক্লিনিক এন্ড হাসপাতালের ডা. রিফাত আল ইসলামসহ একদল চিকিৎসক। পরে রোগীদের মাঝে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়েছে।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, আব্দুস সাত্তার বকুল, জাকির হোসেন মেনন, কামরান উদ্দিন, খালিদ হাবিব, যুবনেতা তানভীর আনিস, নাইম সরকার, মাসুৃম উদ্দিন, মাহফুজ রেজা,আব্দুস সালাম, দেলওয়ার হোসেন প্রমুখ।
মেডিকেল ক্যাম্প শেষে বহুদলীয় গণতন্ত্রের রুপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত সকল নেতাকর্মী ও ছাত্র জনতার ঐক্যবদ্ধ সরকার পতনের আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )