1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে লরিচাপায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে লরিচাপায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২০৮ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লরিচাপায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে জিহাদ মিয়া এবং ভ্যানচালক আব্দুল খালেক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ঝর্ণা বেগমের ভাতিজা আসাদুজ্জামান এরশাদ। তিনি বলেন, লরিচাপায় ঘটনাস্থলেই ঝর্ণা বেগমের মৃত্যু হয়, পরে হাসপাতালে জিহাদ ও আব্দুল খালেকের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, চারজন যাত্রী নিয়ে ভ্যানটি গোবিন্দগঞ্জের দিকে আসছিল। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে ভ্যানটির এক্সেল ভেঙে যায় এবং চালকসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় ঘোড়াঘাটের দিকে যাওয়া একটি তেলের লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম মারা যান এবং বাকি চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায়  জিহাদ মিয়া ও ভ্যান চালক আব্দুল খালেকের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘাতক তেলবাহী লরিটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )