1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দেবীগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৬০ জন দেখেছেন
পানিতে পড়ে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে আলিফ নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী বালাকুড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আলিফ ওই এলাকার এরশাদ মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক রানা বলেন, শিশুটির বাবা এরশাদ নিজ বাড়িতে টিউবওয়েল পাড়ের পাশে গর্ত খোঁড়ার কাজ করছিলেন। পাশেই রাখা ছিল বালতি ভর্তি পানি। কাজের মাঝে শিশুটির বাবা টিউবওয়েল পাড় থেকে কিছু দূরে গেলে অসাবধানবশত বালতি ভর্তি পানিতে পড়ে যায় শিশু আলিফ।
পরে সন্তানকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা  হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )