1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সৈয়দপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্যোগে ওই পিঠা উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল তিনটায় সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে শহীদ স্মৃতিস্তম্ভের বিপরীতে অবস্থিত জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে ওই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর -ই- আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার ও সমাজসেবক মামুন অর রশিদ মামুন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি প্রভাষক শিউলী বেগম, হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ঠিকাদার আলহাজ¦ মো. জয়নাল আবেদীন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, এরশাদ হোসেন পাপ্পু, বুলবুল সরকার, সমাজসেবক রবিউল আউয়াল, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা শখার সভাপতি মাসুদ পারভেজ, মোমিনুর রহমান মোমিনসহ অন্যান্য সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী পিঠা উৎসব চলবে আগামী ২৩ নভেম্বর শনিবার পর্যন্ত। পিঠা উৎসব উপলক্ষে বিভিন্ন ধরণের মোট ২৫টি স্টলের আয়োজন করা হয়েছে। এ সব স্টলে পিঠাপুলি ছাড়াও কাপড়, হস্তশিল্পসহ নানা রকমারি পণ্য সামগ্রী স্থান রয়েছে।

 

এছাড়াও শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা,ট্রেন, নৌকাসহ নানা রকম রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। আর এসব স্টল প্রতিদিন বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সোহেল রানা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )