1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২১ জন দেখেছেন

ইসকনের সংগঠক,বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র,চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

সোমবার(২৫ নভেম্বর)দিবাগত রাত প্রায় ১০ টার সময় সদরের বিজয় চত্ত্বর সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে বিজয় চত্ত্বরে ফিরে শেষ হয়।পরে সেখানে বক্তব্য দেন,মাধব শর্মা,সাধব চন্দ্র রায়,মুকুল সিংহ রায় ও অমৃত কুমার রায় প্রমূখ।

 

এসময় বক্তারা গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দ্রুত অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )