


বিতর্ক আর অভিনেত্রী শার্লিন চোপড়া যেন পরস্পরের সমার্থক শব্দ। অ্যাডাল্ট মডলিং হোক বা ইরোটিক ছবিতে অভিনয়, শার্লিনের জুড়ি মেলা ভার। আক্ষরিক অর্থে বলিউডের ‘মন্দ মেয়ে’ তিনি। সম্প্রতি নিজের জীবনের এক যন্ত্রণাদায়ক ঘটনার কথা জানালেন শার্লিন।
এই রোগে কথা প্রথম ২০২১ সালে জানতে পারেন শার্লিন। এক ধরণের অটোইমিউন রোগ এটি। যার ফলে শার্লিনের কিডনি বিকল হয়ে পড়েছিল। এই রোগের কোনও চিকিৎসা নেই, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই একমাত্র পারে একে ঠেকিয়ে রাখতে। লুপাসে আক্রান্ত রোগী সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও সন্তানধারণের সিদ্ধান্ত মৃত্যুর কারণ হতে পারে, একথা চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন শার্লিনকে। তাই নিজে গর্ভবতী হতে পারবেন না শার্লিন।