1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাপ যতই বাড়ুক ,দায়িত্ব পালন ও সংকল্পে  দৃঢ় ইউএনও  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

চাপ যতই বাড়ুক ,দায়িত্ব পালন ও সংকল্পে  দৃঢ় ইউএনও 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩৬টি। দাখিল ও আলিম পর্যায়ের মাদ্রাসা রয়েছে ১৯ টি,  উচ্চ মাধ্যমিক কলেজ মোট ৬টি।  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকপ্রতিষ্ঠানগুলোর সভাপতির পদ রোহিত হওয়ায় শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার কাগজেও স্বাক্ষর করতে হয় ইউএনওকে। দেখতে হয় তাদের ফাইলপত্রও। আবার ২৪ এর জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের পর  অনেক প্রতিষ্ঠানে দূর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে দেখা দেয় নানা জটিলতা।সেই জটিলতা নিরসনেও তাকে রাখতে হয়েছে অগ্রণী ভূমিকা। আবার  কোনো প্রতিষ্ঠানের মামলা থাকলে সেখানেও বাড়তি সময় ব্যয় করতে হয় ইউএনও কেই । এ ছাড়া উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হিসেবে তাঁকে ১৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বও সামলাতে হচ্ছে। জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি না থাকায় এভাবে অন্তত ৬১টি প্রতিষ্ঠানের প্রসাশনিক সকল চাপ  সামলাতে হচ্ছে ইউএনও কে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের স্থায়ী কমিটির ৯টিতে মহিলা ভাইস চেয়ারম্যান আর আটটিতে পুরুষ ভাইস চেয়ারম্যান সভাপতির দায়িত্ব পালন করতেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কয়েকটি কমিটিতে উপদেষ্টা এবং ৮ থেকে ১০টি কমিটির সভাপতির দায়িত্বে থাকেন। তবে তারা না থাকায় সব কমিটির দায়িত্ব একই ভাবে  ইউএনওর কাঁধে এসেছে ।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদ দখলের প্রতিযোগিতা চলে রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে। এ জন্য আর্থিক লেনদেন থেকে অনেক ক্ষেত্রেই আপত্তিকর ঘটনা ঘটে। পদ না পেলে দাঙ্গা-হাঙ্গামাও বেধে যায়। শেষে এসব পদের দায়িত্ব সামলান তারা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাদের সে সুযোগ আর নেই। পদাধিকার বলে সব সভাপতি স্থলাভিষিক্ত  হয়েছেন  ইউএনও।
নাম প্রকাশ না করার শর্তে একটি কলেজের অধ্যক্ষ বলেন, দেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ইউএনওর ওপর চাপ কমাতে কিছু কাজ অন্য সরকারি কর্মকর্তাদের দেওয়া যেতে পারে। কারণ ইউএনওর পদটি এলাকার জন্য গুরুত্বপূর্ণ। তাঁকে চাপমুক্ত রাখলে ভালো সেবা পাওয়া যাবে।  কাজে লাগানো যেতে পারে সুধী সমাজের প্রতিনিধিদের। এসব বাস্তবায়নে সরকারের ওপর মহলের সিন্ধান্ত এবং নির্দেশনা প্রয়োজন।
জানা গেছে, আইনশৃঙ্খলা কমিটি থেকে শুরু করে শিক্ষা, কৃষি উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা, হাটবাজার ব্যবস্থাপনা, বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, মাতৃত্ব ভাতা, চোরাচালান প্রতিরোধ, এনজিও সমন্বয়, টেন্ডার, টিআর-কাবিটা, বিভিন্ন দিবস উদযাপন, ভিডব্লিউবিসহ উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন ইউএনও। এখন সমন্বয় সভাও পরিচালনা করতে হচ্ছে। সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব তাঁরই কাঁধে।উপজেলা পর্যায়ে একজন ইউএনও স্বাভাবিকভাবে ৪০ থেকে ৪৫টি কমিটির সভাপতি থাকেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও তাঁর কাঁধে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একটি উপজেলার ইউএনও বলেন, নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকায় এত কমিটির দায়িত্ব পালন করা কষ্টকর। তবে ওপরের নির্দেশ মেনে নিতেই হবে। গাফিলতির সুযোগ নেই। চাপের মধ্যেও নাগরিক সেবা ঠিক রাখার চেষ্টা করছি।
রংপুর জেলার সব উপজেলার সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এতগুলো পদের দায়িত্বে থাকার কারণে ইউএনওর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কাজের চাপে এবং সময় স্বল্পতায় অধিকাংশ কমিটির সভায় হাজির হতে পারেন না তিনি। বাধ্য হয়ে এসব কমিটির সভার রেজুলেশনে বা প্রয়োজনীয় কাগজে পরে স্বাক্ষর করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সভাপতি ছাড়াই সভা করতে হয়। তাঁর স্বাক্ষর নিতে হয়ে সভা শেষে। এতে করে সেবা নিতে আসা মানুষের কাজে বিলম্ব হয়।
ইউএনও কার্যালয়ের একজন অফিস সহকারীর ভাষ্য, তারা বাড়তি কাজের চাপে আছেন। অনেক সময় সন্ধ্যা, এমনকি রাত অবধি কাজ করতে হয়। ইউএনও অতিরিক্ত সময় নিয়ে অফিস করছেন। তিনি থাকলে কর্মচারী হয়ে তাদেরও আগে বাড়ি যাওয়ার সুযোগ নেই। এ জন্য বাড়তি ভাতা না থাকলেও কাজ করতে হচ্ছে। কষ্ট হলেও দিনের কাজ দিনে সম্পন্ন করার চেষ্টা থাকে সবার।
গঙ্গাচড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন,কাজের চাপ থাকলেও সেবাপ্রত্যাশী কাউকে হয়রানির শিকার হতে হচ্ছে না। অফিসের কর্মীদের নিয়ে অতিরিক্ত সময় কাজ করছেন। ৯ ইউনিয়নের এ উপজেলায় দূরদূরান্ত থেকে মানুষ এসে যাতে বিলম্বের ফাঁদে না পড়েন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )