1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে মিশুকের ধাক্কায় শিশু নিহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

পীরগঞ্জে মিশুকের ধাক্কায় শিশু নিহত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে সড়ক দূর্র্ঘটনায় মোজাহিদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে পৌরসভার ধনাশালা দক্ষিনপাড়ার পীরগঞ্জ-চতরা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ বর্ণিত গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র সন্তান। স্বজনরা জানায়, পীরগঞ্জ-চতরা সড়কে ইট পরিবহনকারী একটি মিশুক (চার্জার ভ্যান) পীরগঞ্জ অভিমুখে যাচ্ছিল। এ সময় মোজাহিদ হঠাৎ রাস্তা পারাপারের সময় মিশুক গাড়িটির সামনে পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার পুর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্থর করেন। রংপুর মেডিকেলে নিতে এম্বুলেন্সে উঠানোর পর মোহাজিদের মৃত ঘটে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )