1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ জন দেখেছেন
রংপুরের পীরগাছা বাজারে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও বেশী দামে বিক্রির অপরাধে আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন। এসময় এসআই অজয় কুমারসহ থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পীরগাছা বাজারের কালিগঞ্জ রোডস্থ আল-আমিন স্টোরে সয়াবিন তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। এছাড়া ডিলার পয়েন্টে পাইকারি বিক্রি না করে খুচরা দামে বিক্রি করা হচ্ছিল। এতে খুচরা বিক্রেতারা বেশী মূল্যে বিক্রি করায় বাজারে প্রভাব পড়েছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, সয়াবিল তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে আল-আমিন স্টোরের মালিক আব্দুল মান্নান ওরফে চিনি মান্নানের ৫০হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, যারা ক্রেতা-বিক্রেতা আছেন। কি পরিমাণে তেল ক্রয় করলেন, কি পরিমাণে তেল মজুদ আছে তার হিসাব রাখতে হবে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও নাজমুল হক সুমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )