তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকার একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে অনেকেই আহত হয়েছেন। দেশটির বোলু পর্বতের চূড়ায় কার্তালকায়া স্কি রিসোর্টের হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প ২.০ বা ট্রাম্পের দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে যাত্রা। ‘এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু হলো।’ এই বাক্য দিয়েই অভিষেক বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। শপথ নেওয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। ওই সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন। বাইডেন ট্রাম্পকে বলেন,
পশ্চিম রাখাইনে একটি অস্থায়ী বন্দিশিবির এলাকায় হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। জাতিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে আরাকান আর্মির (এএ) সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এরই
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার (১৯ জানুয়ারি) গাজার আল-সায়রা স্কয়ারে তাদের রেডক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যায় রেডক্রস। সেখান থেকে তাদের ইসরায়েলে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়া এলাকার মাঝগঙ্গায় ছাইবোঝাই বাংলাদেশি একটি কার্গো জাহাজডুবির ঘটনার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এতে বলা হয়েছে, রাজ্যের ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ায় বাংলাদেশি কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজি
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে রোববার সকাল থেকে গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি ও জিম্মি বন্দিদের মুক্তির চুক্তি অনুমোদন পাওয়ায় স্বস্তির আশায় প্রহর গুণছেন ফিলিস্তিনিরা। মিসর, কাতার ও
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের জন্য ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রস্তুত আছে বলে জানিয়েছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বোলেন। তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “ইউনিসেফের পক্ষ থেকে, ১ হাজার ৩০০ ট্রাক প্রস্তুত। এরপর ত্রাণবাহী আরও ৭০০ ট্রাক গাজায়
ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ভোটাভুটির কয়েক
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা দেখা দিয়েছে। এর জের ধরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল ঢাকা। জবাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল দিল্লি। এসব বিষয় নিয়ে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে