জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর। ২৭ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছয় শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দি শেষে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেফতার ছয় শিক্ষার্থী হলেন- মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা
সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। প্রাথমিকভাবে এ কমিশনের প্রধান ছিলেন শাহদীন মালিক। সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান নিয়োগ দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের
রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) । মঙ্গলবার ( ১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া ) সালমান
সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১৮৯৮ এর ১২(১) ধারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে এবং হতাহতদের পরিবারের সাহায্যার্থে গঠিত জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা অনুদান নিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এ ফাউন্ডেশন। ইতোমধ্যে
রাজধানী ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও বুয়েটের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয় যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে