যায় দিন যায় বছর ষাটোর্ধ্ব তাহের উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরে পায়নি বয়স্কভাতার কার্ড। মাইকিং শুনে আজকে তিনি সমাজসেবা কার্যালয়ের আয়োজিত চার সেবা ভাতা ও কৃষি ঋণ মেলায় এসে বয়স্ক ভাতার সুবিধাভোগীর আবেদন করে আনন্দে হাসছেন। সোমবার (৩ আগস্ট)
রংপুরের তারাগঞ্জে এক ব্যক্তিকে ডিবির ভয় দেখিয়ে জিম্মি, মারধর, জোরপূর্বক অপরাধ স্বীকারের ভিডিও ধারণ এবং রাতভর আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। গত ১ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ বাদী
দীর্ঘ ৮ মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪ টায় ভারত থেকে ৩টি মরিচ বোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। আমদানিকারক পলাশ জানান,
রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের কলাবাগানের প্রায় এক হাজার গাছের কলা কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে হতাশা নেমে এসেছে। স্থানীয়দের মাঝেও চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইক ব্লক পিচিং ধসে যাওয়াসহ ভাঙন আতঙ্কে রয়েছে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ থেকে গ্রোয়েন বাঁধ পর্যন্ত পুরো এলাকা । ৩ আগষ্ট (সোমবার) সরেজমিনে গিয়ে দেখা যায় ,তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের তিস্তা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি হাটএলাকায় অবস্থিত ওবায়দুল ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন জবাইখানা ও মাংস বিক্রয় স্থাপনা পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই জবাইখানা ও মাংস বিক্রয়
চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার চতুর্থ শ্রেনিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী উম্মে হানী। মা বাবার আদরের বড় মেয়ে সে। ১১ বছরের এই শিশু এপ্লাষ্টিক এনিমা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। প্রতি মাসে তাকে
কুড়িগ্রামের রাজারহাটে আলোচিত জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি ও এনসিপি নেতা লিয়াকত হোসেন লিমনকে (২৩) গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গত ৩০ জুলাই অভিযান চালিয়ে তাকে আটক করে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে
রংপুরের পীরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে ব্যাংক থেকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে| রোববার দুপুরে চতরা বাজারে এই ঘটনা ঘটে| এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষককে প্রথমে
নীলফামারীর ডোমার উপজেলার হরিডারা নদীর ওপর নির্মিত একটি স্লুইসগেট পানির চাপে ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় শত শত বিঘা কৃষিজমি অনাবাদি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন প্রায় ২০০ থেকে