


ফুটবলে দেশের জন্য অসামান্য গৌরব বয়ে এনেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২০২২ সালে প্রথমবারের মত সাফ জয়ের এবার টানা দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতে নিয়েছে নারীরা। নেপালের কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে এ শিরোপা জেতার পর এবার দারুণ সুখবর পেল সাবিনা খাতুনের দল। শুক্রবার নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাত ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশ ১৩২ নম্বরে অবস্থান করছে।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। বাংলাদেশ ২০২২ সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নেপালকে হারিয়ে। এবারও স্বাগতিকদের হারিয়ে গত ৩০ অক্টোবর শিরোপা জিতে নেয় দলটি। এদিকে নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। এছাড়াও সেরা পাঁচে আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও সুইডেন। শীর্ষ দশের বাকি দলগুলো হলো কানাডা, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস।