1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় আগুনে পুরলো বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় আগুনে পুরলো বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা বামনপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে রুবেল মিয়ার বসতবাড়ি, গরু ও গোলার ধান আগুনে পুরে গেছে। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই আগুনের লেলিহান শিখায় পুরলো রুবেলের কপাল। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ১৬ ডিসেম্বর সোমবার গভীর রাতে রুবেল মিয়ার বাড়িতে আগুন লাগে।
বাড়িতে চারটি টিনের ঘরের মধ্যে  দু’টি রক্ষা করা গেলেও গোয়াল এবং ধানের গোলা পুরেপুরি পুরে গিয়ে গোয়ালে থাকা চারটি গরুর মধ্যে ১টি পুরে মারা গেলেও দুটি জবাই করে মাংস বিক্রয় করা হয়, অবশিষ্ট  গরুটি রয়েছে মৃত্যু ঝুঁকিতে।   পাশাপাশি ধানের গোলায় থাকা এক’শ মণ ধানও পুরোপুরি পুরে গিয়ে আনুমানিক ১,২৫,০০০ টাকার ক্ষতি হয়েছে । এবিষয়ে রুবেলের সাথে কথা হলে তিনি বলেন, আমি ওয়াজ মাহফিল থেকে রাত ২: ০০ টায় ফিরে এসে  ঘুমাই। কিছুক্ষণ পরে গোয়াল ঘরে শব্দশুনে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে।
আমার চিৎকার শুনে প্রতিবেশিরা এসে অনেক চেষ্টার পরে আগুন নেভালেও ততক্ষণে তিনটি গরু ও গোলার ধান পুরে গেছে। প্রতিবেশী জিয়াউর বলেন, কিভাবে আগুন লেগেছে কেউ জানে না, তবে গরু, ধান,বসতবাড়ি মিলে রুবেলের আনুমানিক ৩,৫০,০০০ টাকার ক্ষতি হয়েছে। অন্য আর এক প্রতিবেশী নুর আলম বলেন,ছেলেটার খুব ক্ষতি হয়ে গেল। এবিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা বলেন, আমরা উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে টিন, চাল ,নগদ টাকা ও কম্বল দিয়ে সহায়তা করেছি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )