1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ জন দেখেছেন
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নোহালি ইউনিয়নের কেএনবি স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫০ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমটি পরিচালিত হয়েছে আল খায়ের ফাউন্ডেশনের উইন্টার এইড প্রোগ্রামের আওতায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা,স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজিবুল করীম, সাংবাদিক মেরিনা লাভলী, ছাত্রপ্রতিনিধি, এবং উইন্টার এইড প্রোগ্রামের প্রতিনিধিবৃন্দ
আয়োজকরা জানান,প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যহত রাখার  প্রত্যাশা ব্যক্ত করেছেন। আল খায়ের ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )