1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর ক্যাডেট কলেজে ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

রংপুর ক্যাডেট কলেজে ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৩ জন দেখেছেন

বর্ণাঢ্য আয়োজনে রংপুর ক্যাডেট কলেজে শুরু হয়েছে ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে চার দিনের এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর ক্যাডেট কলেজ অধ্যক্ষ লে. কর্ণেল মো. আশরাফুল ইসলাম এসপিপি, পিএসসি।এসময় মশাল প্রজ্জ্বলনের পাশাপাশি শান্তির প্রতীক পায়রা অবরুদ্ধ করে উড়ানো হয় উদ্বোধনী বেলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগি খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান মেজর মো. সাইদুল হক, এ্যাডজুটেন্ট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিসেস সাদিয়া আরেফিন, উপাধ্যক্ষ মো. সেলিম হোসেন, মেডিকেল অফিসার মেজর মো. শাফাত চৌধুরী। উদ্বোধনী দিনে ক্রীড়াবিদদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। ব্যানার, ফেস্টুন দিয়ে কলেজের খেলার মাঠ সাজানো হয়েছে অপরূপ সাজে। দিনব্যাপি প্রতিযোগিতার অনুষ্ঠানে অনুষদ সদস্যসহ কলেজের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৩ ডিসেম্বর সোমবার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )