পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন নুর ইসলাম শেখ । বৃহস্পতিবার রাতে তিনি বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় নুর ইসলাম শেখকে গ্রেফতার দেখানো হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।