1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ জন দেখেছেন
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাবেক জেলা আহবায়ক আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান আসাদ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা আমীর প্রভাষক হাছেন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম নিরো প্রমূখ।
আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে রক্ষা করার জন্য একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )