1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের পাশে রাজু | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের পাশে রাজু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. আনোয়ারুল ইসলাম রাজু গতকাল বুধবার দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল জলিল (৫০)-এর কবর জিয়ারত ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পরে আর্থিক সহযোগিতা করেন।

একই সঙ্গে দুর্ঘটনায় আহত ফিরোজ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সম্প্রতি হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-১২-৫৪৮২ নম্বরের একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়।ধাক্কার পর ট্রাকটি অটোরিকশাটিকে বেশ কিছু দূর ছেঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে ট্রাকটি। এতে অটোরিকশার যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আনারুল ইসলাম রাজু বলেন, “নিহতের পরিবারের যেকোনো সমস্যা ও প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। তিনি আরও বলেন, “লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের অবকাঠামোগত উন্নয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারেও ছিল, পাশাপাশি বিএনপির ইশতেহারেও এ বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আর কত প্রাণ গেলে এই মহাসড়কের অবকাঠামোগত উন্নয়ন হবে? মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত এই সড়কের উন্নয়ন প্রয়োজন। বিষয়টি নিয়ে আমি বিরোধীদলীয় নেতা ও কেন্দ্রীয় জামায়াতের আমির এবং সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের সঙ্গে কথা বলব।” এ সময় হাতীবান্ধা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাহিদুল আলম নিরোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )