1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কালীগঞ্জে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১২তম পর্যয়ে তিন মাস প্রশিক্ষণ শেষে ২১ জন অসহায় ও বেকার হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে।

‎‎সোমবার দুপুরে প্রগতি তুষভান্ডার ফেডারেশনে আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এবং প্রগতি তুষভান্ডার ফেডারেশনের নিজস্ব অর্থায়নে বিনামূল্যে ২শত ৫০ টি স্কুল ছাত্র/ছাত্রীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয় ।

প্রগতি তুষভান্ডার ফেডারেশন মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি তুষভান্ডার ফেডারেশনের চেয়ারম্যান ইসমাইল হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।

সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নুর ইসলাম আহমেদ সহ আরো অনেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )