1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত বেতগাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত বেতগাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ জন দেখেছেন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায়  রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি  ইউনিয়ন বিএনপির  কমিটি গঠনের নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
 (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার  বেতগাড়ী বাজার সংলগ্ন ব্রাক স্কুলে  দুপুর ১ টায় ভোট গ্রহণ  শুরু হয়ে  বিকাল ৩ টা পর্যন্ত  শান্তিপূর্ণভাবে শেষ হয় ।
বেতগাড়ী ইউনিয়ন বিএনপির ভোটারদের প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে  মোঃ শহিদুল ইসলাম (মুন্সি) চেয়ার প্রতিকে ৩৩২ ভোটে নিকটতম প্রার্থীকে ২১৮ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়, মোঃ হাবিবুর রহমান রিপন মই প্রতিকে ৩৬৩ ভোট পেয়ে ২৭৮ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে পরাজিত করে  সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং  নুরুল আমিন নাদিম মাছ প্রতিকে ২৯০ ভোট পেয়ে ১৩৪ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে  সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত হয় ।
উল্লেখ্য, উপজেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বে থাকা গোলাম রব্বানী রঞ্জু ও আপেল মাহমুদের নিকট থেকে উপজেলা দলীয় কার্যালয়ে গত ২০-২১শে ডিসেম্বর তিন পদের বিপরীতে মোট১১জন  প্রার্থী মনোনয়ন  ফরম সংগ্রহ  করেন।
এতে সভাপতি পদে ফরম সংগ্রহ করেন নজরুল ইসলাম (দুদু), শহিদুল ইসলাম (মুন্সি),  বাচ্চা মিয়া, নওশাদুল আলম। সাধারণ সম্পাদক পদে ফরম সংগ্রহ করেন শরিফুল ইসলাম,কারিমুল ইসলাম প্রমাণিক, হাবিবুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক পদে ফরম সংগ্রহ করেন আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, নুরুল আমিন নাদিম, আহসান হাবীব(মিলন)।
জেলা বিএনপি মনোনীত নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন শাহাদাৎ। ভোটগ্রহণ শেষে  ফলাফল ঘোষণা করেন গঙ্গাচড়া  উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মাবু।
 এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, সদস্য সচিব আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লিজু প্রামানিক,  চাঁদ সরকার, সদস্য নওশা মিয়া, শফিকুল ইসলাম চাঁন, আব্দুল গফুর,বেলাল হোসেন, সোহেল, নাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন, সদস্য সচিব শাহীন আলম সোনা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর ইসলাম রঞ্জু, সদস্য সচিব বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আখতারুজ্জামান তিতাসসহ বিএনপি  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )