1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে আরাফাত রহমান কোকো নাইট সার্কেল ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

কুড়িগ্রামে আরাফাত রহমান কোকো নাইট সার্কেল ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

কুড়িগ্রাম পৌর শহরের গাড়িয়ালপাড়া এলাকায় আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে স্মৃতি বিজড়িত আরাফাত রহমান কোকো নাইট সার্কেল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৯ ডিসেম্বর সন্ধায় এ টূনামেন্টের উদ্বোধন করা হয়। “মাদক ছেড়ে মাঠে চল” প্রতিপাদ্যকে ধারন করে বাংলাদেশ বয়েজ ক্লাবের উদ্যোগে এ খেলাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ, ১ নং যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু,স্বেচ্ছাসেবক, যুবদলের সাবেক সদস্য আজিজুল হক, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেল,জেলা ছাত্র দলের সদস্য মিঠু,কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি মোঃ সাদেকুর রহমান সাদেক,সদর উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, জেলা ছাত্র দলের  সহ দপ্তর সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ সোহেল,শাওন,সদস্য সচিব এ্যাড শিথীল,কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সদস্য সচিব মিলন রহমান,বাংলাদেশ বয়েজ ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )