1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

খানসামায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৯৫ জন দেখেছেন

নতুন বছরের প্রথম দিনেই দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় ঈমান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুরে খানসামা থানার সামনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের পাবনাপাড়া এলাকার মৃত আফজাল শেখের ছেলে।

জানা যায়, পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকায় শীতকালীন মহরার উদ্দেশ্য যাওয়ার পথে সেনাবাহিনীর গান টাওয়ার গাড়ির কামানের চাকার নিচে পড়ে ওই বৃদ্ধ পৃষ্ট হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিস খবর দিলে, তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, উক্ত ঘটনা নিয়ে পুলিশি তদন্ত কার্যক্রম চলছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )