1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চলছে মৃদু শৈত্যপ্রবাহ কমছে না ঘন কুয়াশা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

চলছে মৃদু শৈত্যপ্রবাহ কমছে না ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরের পাঁচ জেলা ও এক বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। একইসঙ্গে আগামী তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবার কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগেও (দিনের বেলা) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তবে আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ ছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি অব্যাহত থাকার ইঙ্গিতও রয়েছে পূর্বাভাসে।

এদিকে আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আগামীকাল (শনিবার) দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

 

 

অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এসময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর এসময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা ফের কমার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )