1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভুরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের কম্বল বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমীর, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকার (স্বপন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মুকুল হোসাইন। এছাড়াও উপজেলা শাখার নেতাকর্মীরা এই কার্যক্রমে উপস্হিত ছিলেন। ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন,

এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করে তাদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই মহতী উদ্যোগে সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি জনগণের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )