সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পরে দাদী নুরী বেগম (৪০) ও নাতি আব্দুল্লাহ (৩)।
এরপর দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নাতী আবদুল্লাহকে উদ্ধার করে ফায়ার সাভির্স’র কর্মীরা। তবে দাদী নুরী বেগমকে প্রায় ৪ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সাভির্সের কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়।
প্রায় দেড় ঘণ্টা অভিযানের পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সাভির্সের কর্মীরা। তবে দাদী নুরী বেগমকে প্রায় ৪ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা সক্ষম হয়েছে। এ সময় ঢাক-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে।