সোমবার ১৩ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের খেজুর তল এলাকায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির জেলা আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব মোঃ আশরাফুল হকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ।
সংলাপে চরাঞ্চলের মানুষে যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা স্বাস্থ্য ,দারিদ্র্য মুক্ত অঞ্চল গড়তে অবিলম্বে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রনালয়ের দাবী জানান বক্তারা।বাংলাদেশের সব চেয়ে দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামকে এগিয়ে নিতে চর উন্নয়ন কমিটির বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন জেলা কমিটি।দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান বক্তারা।