1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজিবপুরে আ.লীগের দুই নেতা  গ্রেফতার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

রাজিবপুরে আ.লীগের দুই নেতা  গ্রেফতার

রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন (৫৫) ও সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় রাজিবপুরের বটতলা বাস স্ট্যান থেকে তাদের গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।

রাজিবপুর উপজেলার কাচারি পাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে কবির হোসেন ও উপজেলার জাউয়ার চর গ্রামের মৃত সুরুজ্জামালের পুত্র হাফিজুর রহমান।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তসলিম উদ্দিন বলেন চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে কুড়িগ্রাম আদালতে প্রেয়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )